advertisement
advertisement

বাল্যবন্ধু তৌফিকের বিদায়ে কিছু স্মৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৬:২৮ অপরাহ্ণ
বাল্যবন্ধু তৌফিকের বিদায়ে কিছু স্মৃতি

তৌফিক ইমরোজ খালিদী

advertisement

কিছু মানুষের সঙ্গে আমাদের সম্পর্কের বয়স গুনে শেষ করা যায় না। সময় তাঁদের আমাদের জীবন থেকে দূরে নিয়ে যায়, যোগাযোগ থেমে যায়, পথ আলাদা হয়ে যায়, তবু কোথাও একটি অদৃশ্য সুতা থেকে যায়। তৌফিক ইমরোজ খালিদী আমার কাছে তেমনই একজন মানুষ, একজন বাল্যবন্ধু।আমরা ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত একসঙ্গে পড়েছি। তখন আমরা কিশোর।

পৃথিবীকে দেখার চোখ ছিল সরল, ভবিষ্যৎ ছিল সামনে, আর বন্ধুত্বের অর্থ ছিল একসঙ্গে থাকা, কথা বলা, হাসিঠাট্টা করা এবং একই সময়ের কিছু স্মৃতি নিজের মধ্যে জমিয়ে রাখা। তখন কে জানত, সেই সময়ের একজন সহপাঠী একদিন বাংলাদেশের গণমাধ্যমে নিজের একটি আলাদা জায়গা তৈরি করবে এবং আমাদের জীবন দুজনকে দুই ভিন্ন দেশে নিয়ে যাবে?কলেজজীবনের পর জীবনের স্রোত আমাদের অনেক দূরে সরিয়ে নেয়। প্রায় ৩৬ বছর কেটে যায়। প্রত্যেকে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি।

তারপর ২০১৭ সালে আবার নতুন করে আমাদের যোগাযোগ শুরু হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর