ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়িতে আটকে রেখে এক কিশোরীকে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ উঠেছে। একপর্যায়ে ওই কিশোরী পালিয়ে গেলে তাকে ধরে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তির ছ্যাঁকা দেওয়াসহ মারধর ও নির্যাতন করা হয়েছে। পরে ঘটনাটি ৫০ হাজার টাকা নিয়ে রফাদফা করা হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীর মা সিলেটের শায়েস্তাগঞ্জে একটি প্রতিষ্ঠানে কাজ করেন। বাবা দিনমজুর।
তাঁদের আয়ে সংসার চলে না। এক বছর আগে পরিবার ওই কিশোরীকে দূর সম্পর্কের প্রয়াত এক ফুফার বাড়িতে কাজ করতে পাঠায়। কিন্তু বাসার কাজ বাদ দিয়ে দীর্ঘদিন ধরে তাকে যৌনকাজে বাধ্য করেন ওই পরিবারের লোকজন। এতে রাজি না হলে পরিবারটির সদস্যরা বিভিন্ন সময় কিশোরীকে শারীরিকভাবে নির্যাতনের পাশাপাশি বিভিন্ন ভয়ভীতি দেখাতেন।মো. শাহীনুল ইসলাম, ওসি, নাসিরনগর থানাবিষয়টি সম্পর্কে অবহিত হয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কিন্তু ভুক্তভোগী কিশোরীর পরিবার কোনো অভিযোগ করতে চাচ্ছে না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।