advertisement
advertisement

গুগল সার্চে আসা আপনার লেখা কি এখন আর কেউ পড়ছে না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
গুগল সার্চে আসা আপনার লেখা কি এখন আর কেউ পড়ছে না

এআই আগেই উত্তর দিয়ে দেয় গুগলে

advertisement

রাত তখন সাড়ে ১১টা। ফ্রিল্যান্স কনটেন্ট লেখক ইমরান ল্যাপটপের পর্দায় বারবার রিফ্রেশ করছেন গুগল অ্যানালিটিকসের পেজটা। ছয় মাস ধরে যে ব্লগ পোস্টটি তাঁকে প্রতি মাসে ভালো একটা আয় এনে দিত, সেটার ভিজিটর গত তিন মাসে কমে গেছে প্রায় অর্ধেকে।

অথচ গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে, তাঁর লেখাটি এখনো প্রথম পাতায়ই আছে, এমনকি প্রথম দিকেই!তাহলে পাঠক গেল কোথায়উত্তরটা লুকিয়ে আছে সার্চ রেজাল্টের একদম ওপরে গুগলের নিজের বানানো একটা বাক্স, যেখানে প্রশ্নের উত্তর একেবারে রেডিমেড দিয়ে দেওয়া হচ্ছে। একে বলা হয় ‘এআই ওভারভিউজ’ বা কৃত্রিম বুদ্ধিমত্তা সারসংক্ষেপ (এআই ওভারভিউ)।

ব্যবহারকারী প্রশ্ন করলেই গুগলের নিজস্ব এআই একাধিক ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে সরাসরি উত্তর বানিয়ে দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর