আজ জাতীয় ক্রিকেট লিগের নতুন মৌসুম শুরু হয়েছে একাধিক নতুনত্ব নিয়ে
ইফতেখার রহমানের মেরুন ব্লেজারের ছবিটা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল গতকাল রাতেই। বয়স ২৩ বছর, এবারের জাতীয় ক্রিকেট লিগে তিনিই সবচেয়ে কম বয়সী অধিনায়ক।
দেশের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ব্লেজার গায়ে চাপিয়ে টস করতে নামার সংস্কৃতি শুরুর অংশ হতে পারার রোমাঞ্চটা অন্য অধিনায়কের তুলনায় বরিশালের অধিনায়কের তাই একটু বেশিই অনুভব করার কথা।খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তাঁর সঙ্গে টস করতে দাঁড়িয়েছিলেন খুলনার অধিনায়ক অভিজ্ঞ ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। একই রোমাঞ্চে যে তিনিও রোমাঞ্চিত, সেটি বোঝা গেছে ওই সময় মিঠুনের চওড়া হাসিতে।
আজ দেশের চারটি ভেন্যুতে একযোগে শুরু হওয়া জাতীয় লিগের সব ম্যাচের শুরুটাই ও রকম রঙিন, ৮ অধিনায়কই টস করতে নেমেছেন ব্লেজার গায়ে।আলাদা ক্যাপ, হেলমেট, অধিনায়কদের ব্লেজার; এ রকম অনেক সংযোজন এবারের জাতীয় লিগটাকে এনে দিয়েছে নতুন মাত্রা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।