হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)
সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে দেশে ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ৪ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)।সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, আধিপত্য বিস্তার, রাজনৈতিক বিরোধ, হামলা, নির্বাচন, দলীয় ও অভ্যন্তরীণ কোন্দল এবং চাঁদাবাজিকে কেন্দ্র করে অধিকাংশ রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।আজ শনিবার গণমাধ্যমে এইচআরএসএসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সেপ্টেম্বরের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রকাশিত মাসিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
সংগঠনটি ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, নিজেদের সংগৃহীত তথ্য ও ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনের ভিত্তিতে এ হিসাব করেছে।রাজনৈতিক সহিংসতাপ্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের ৬৮টি রাজনৈতিক সহিংসতার ঘটনার মধ্যে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ৩৫টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১ জন নিহত ও ৩৪০ জন আহত হয়েছেন।
এ ছাড়া বিএনপি ও জামায়াতের মধ্যে সাতটি সংঘর্ষের ঘটনায় ৬১ জন আহত এবং বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ছয়টি সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।এ ছাড়া জামায়াত ও আওয়ামী লীগের মধ্যে দুটি সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।