advertisement
advertisement

‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, বললেন টসবন্ডের মালিক নন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:৩৩ অপরাহ্ণ
‘সালমানের শ্বশুর’ পরিচয়ে আপত্তি শেখ নূর ইসলামের, বললেন টসবন্ডের মালিক নন

রাজধানীর গুলশানে শেখ নুর ইসলামের ওয়্যারহাউসে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে গঠিত দল। ১ অক্টোবর

advertisement

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের কর্মকাণ্ডসংক্রান্ত সংবাদে নিজেকে ‘সালমানের শ্বশুর’ পরিচয়ে উপস্থাপন করায় আপত্তি জানিয়েছেন ব্যবসায়ী শেখ নূর ইসলাম। তাঁর পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদ ও ব্যাখ্যায় বলা হয়েছে, সালমানের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে তিনি বা তাঁর পরিবার মেনে নেননি।

একই সঙ্গে সম্প্রতি সিলগালা হওয়া ‘টসবন্ড’ নামের ওয়্যারহাউসটির মালিকানা অস্বীকার করে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সম্পর্ক নেই।আজ শনিবার এই লিখিত প্রতিবাদ ও ব্যাখ্যা পাঠানো হয়।

ফু-ওয়াং বোলিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের পক্ষে এতে স্বাক্ষর করেছেন প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন মোহাম্মদ ফয়জুল করিম।প্রতিবাদপত্রে বলা হয়েছে, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নূর ইসলামের মেয়ে দিশা ইসলামের বিয়ে শেখ নূর ইসলাম বা তাঁর পরিবার মেনে নেয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর