ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া হুফাইল
ইসরায়েল চাইলে গাজা থেকে আরও ‘অনেক আগেই জিম্মিদের মুক্ত করে আনার চুক্তি করতে পারত’; এতে সেখানে নিহত হওয়া বা খুন হওয়া ইসরায়েলি জিম্মিরা হয়তো প্রাণে বেঁচে যেতেন বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক আলোচক।বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত করা হয়েছে বলেও মনে করেন দেশটির অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নিৎজান অ্যালন।
গাজা যুদ্ধের শুরুতে জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনায় ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। গাজা যুদ্ধ শুরুর দুই বছরের বেশি সময় পর ২০২৫ সালের অক্টোবরে একটি চুক্তির মাধ্যমে গাজায় হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের দেশে ফিরিয়ে আনা হয়।নিৎজান অ্যালন গত শুক্রবার বলেন, ‘আমার মনে হয়, আমরা এই পর্যায়ে আরও অনেক আগেই পৌঁছাতে পারতাম—সম্ভবত এক বছর বা তার আগেই।
এতে যুদ্ধের অন্যান্য কৌশলগত লক্ষ্য অর্জনে বড় কোনো প্রভাব পড়ত না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।