advertisement
advertisement

আর্তুস: লোককথা থেকে জার্মান উপন্যাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
আর্তুস: লোককথা থেকে জার্মান উপন্যাস

চের্তোরিস্কি জাদুঘরে সংরক্ষিত শিল্পী জিওভান্নি দাল পন্তে দুই যুগল—প্যারিস ও হেলেন, ট্রিস্টান ও ইজোল্ড অবলম্বনে প্রথম আলো গ্রাফিকস

advertisement

রাজা আর্তুস একজন আদর্শ দরবারি শাসক। ধারণা করা হয়, প্রথম জার্মান আর্তুস-উপন্যাস ‘এরেক’-এ হার্টমান ফন আউয়ে শুরুতে সেভাবেই রাজাকে উপস্থাপন করেছিল। হয়তো কোনো রাজকীয় দরবারি উৎসব চলছে, আর রাজা বসে আছে জমকালো তাঁবুর নিচে, তার চারপাশ সাহসী নাইট এবং সুন্দরী অভিজাত রমণীতে পরিবেষ্টিত।

কিন্তু যেহেতু হার্টমানের রচনার শুরুর অংশটি হারিয়ে গেছে, তাই আমাদের এই ‘আর্তুসবিষয়ক প্রস্তাবনা’ বা ওপেনিংয়ের জন্য ‘এরেক’ উপন্যাসের মূল আদর্শ, বিখ্যাত ফরাসি লেখক ক্রিতিয়েঁ দে তোয়ার ‘এরেক এ এনিদে’র দিকে তাকাতে হয়। ‘এরেক এ এনিদে’-ই হলো প্রথম ফরাসি আর্তুস-উপন্যাস। সেখানে আমরা দেখি, আর্তুসের দরবারের ওই উৎসবের মূল ভিত্তি প্রাচীন একটি রাজকীয় প্রথা। মূলত এই উৎসবের মধ্য দিয়েই রাজা প্রথাটির পুনঃপ্রচলন ঘটায়।

প্রথাটি হলো, একটি শ্বেতহরিণ শিকারের প্রতিযোগিতা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর