‘আনা কারেনিনা’ সিনেমায় অ্যালিসিয়া ভিকান্দর। আইএমডিবি
একদিকে নেকড়ের আক্রমণের ভয়। অন্যদিকে মাইনাস ৪০ ডিগ্রিতে শুটিং। এমনকি শুটিং শেষে থাকার মতো কোনো তেমন ঘরও ছিল না। ছিল না গরম পানির ব্যবস্থা। এই নায়িকাকে পাঁচ দিন গোসল না করেই থাকতে হয়েছিল। এমন ঘটনা ঘটেছিল ‘আনা কারেনিনা’ সিনেমার শুটিংয়ে অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দরের সঙ্গে। আজ অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এই দিনে বারবারই তিনি ভয়ানক এই শুটিংয়ের অভিজ্ঞতার কথা স্মরণ করেন।
সিনেমাটির শুটিং হয়েছিল রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাইরে প্রচণ্ড শীতের মধ্যে। বলা যায় প্রত্যন্ত এক গ্রামে। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছিল মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জো রাইট পরিচালিত ২০১২ সালের ‘আনা কারেনিনা’ সিনেমায় কিটির চরিত্রে অভিনয় করেন ভিকান্দর। তাঁর সঙ্গে ছিলেন কিরা নাইটলি, জুডি ল ও ডমহল গ্লিসন।
সিনেমাটির বেশির ভাগ দৃশ্য ইংল্যান্ডের শেপারটন স্টুডিওতে ধারণ করা হলেও রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলে কিছু গুরুত্বপূর্ণ শীতকালীন দৃশ্যের শুটিং হয়েছিল।‘আনা কারেনিনা’ সিনেমায় অ্যারন টেলর-জনসন ও অ্যালিসিয়া ভিকান্দর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।