advertisement
advertisement

শতবর্ষী মানুষের দ্বীপে থাকতে সন্তান নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন এই নারী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
শতবর্ষী মানুষের দ্বীপে থাকতে সন্তান নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন এই নারী

সান পিয়েত্রো দ্বীপে ডেব্রা কোলটুনে

advertisement

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের ব্যস্ত জীবন ছেড়ে একসময় ইতালির ছোট্ট এক দ্বীপে গিয়ে থিতু হলেন ডেব্রা কোলটুনে। দ্বীপটির নাম সান পিয়েত্রো। ভূমধ্যসাগরের নীল জল ঘেরা এই দ্বীপে মানুষের সংখ্যা ছয় হাজারের কম। তবে ডেব্রার কাছে জায়গার বিশেষত্ব শুধু সৌন্দর্যে নয়, এখানকার মানুষের জীবনযাপনেও।২০২৩ সালে প্রথমবার সান পিয়েত্রোয় যান ডেব্রা। স্থানীয় টুনা মাছ উৎসবে বিচারক হিসেবে যোগ দিতে সেখানে গিয়েছিলেন।

খাবার নিয়ে লেখালেখি ও রিভিউয়ের সঙ্গে যুক্ত ডেব্রার দায়িত্ব ছিল উৎসবে টুনার মান ও স্বাদ বিচার করা।দ্বীপটিতে গিয়ে প্রথমেই তাঁর ভালো লেগে যায় সেখানকার শান্ত পরিবেশ। টুনা উৎসবে যোগ দেওয়ার সুবাদে ডেব্রা খুব কাছ থেকে দেখেন দ্বীপের মানুষের জীবন। খাবারের ক্ষেত্রে মাছ গুরুত্বপূর্ণ হলেও স্থানীয় খাদ্যাভ্যাসের বড় অংশজুড়ে রয়েছে শাকসবজি, ডাল, শস্য ও অন্যান্য উদ্ভিদজাত খাবার।সার্দিনিয়া বিশ্বের পাঁচটি ‘ব্লু জোন’-এর একটি।

‘ব্লু জোন’ বলতে এমন কিছু অঞ্চলকে বোঝানো হয়, যেখানে মানুষের গড় আয়ু তুলনামূলক বেশি এবং শতবর্ষী মানুষের সংখ্যাও উল্লেখযোগ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর