শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় ক্রেস্ট হাতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন, ভোলা। ৩ অক্টোবর ২০২৬
দিন শেষে শুধু একটি ক্রেস্ট বা সম্মাননাই নয়, সঙ্গে করে সবাই নিয়ে গেলাম নতুন করে পথচলার সাহস, আরও বড় হওয়ার প্রত্যয়। এটি একটি অঙ্গীকার—ভালো ফলের পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনায় এসে কথাগুলো বলল গাজীপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া ইমরান মাহমুদ। আর সংবর্ধনা অনুষ্ঠানে আসতে খুব ভোরে উঠতে হয়েছে চরফ্যাশন ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া আছিয়া জাহানের।
বাড়ি থেকে অটোরিকশায় করে ১৫ কিলোমিটার দূরে চরফ্যাশন শহরে এসে ভোরের প্রথম বাস ধরতে হয়েছে। এরপর ভোলা জেলা শহরে এসে আবার অটোরিকশায় করে অনুষ্ঠানস্থলে। তার সঙ্গে তাঁর বাবাও কষ্ট করেছেন। কিন্তু অনুষ্ঠানে অংশ নেওয়ার আনন্দে সব কষ্ট ভুলে যাওয়ার কথা জানাল আছিয়া।প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত হচ্ছে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা।
‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগান নিয়ে সারা দেশে ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ৬৪ জেলায় এ সংবর্ধনা দেওয়া হচ্ছে।আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।