advertisement
advertisement

প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নদী ও পাখির আলোকচিত্র প্রদর্শনী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
প্রকৃতি রক্ষার বার্তা নিয়ে নদী ও পাখির আলোকচিত্র প্রদর্শনী

জাতীয় জাদুঘরে ‘নদী ও পাখি’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনের পর ঘুরে দেখছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। শাহবাগ, ঢাকা। ৩ অক্টোবর ২০২৬

advertisement

হারিয়ে যাওয়া নদী ও সংকটাপন্ন পাখির রূপ তুলে ধরে প্রকৃতি রক্ষার আহ্বান জানানো হয়েছে এক আলোকচিত্র প্রদর্শনীতে। আজ শনিবার সকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘নদী ও পাখি’ শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

প্রদর্শনীর আয়োজন করেছে পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা ছোটবেলায় যে নদী দেখেছি, সেই নদীগুলো আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে। আমাদের নদীকেন্দ্রিক যে সংস্কৃতি ছিল, সেটাও হারিয়ে গেছে।

আমাদের আচরণের কারণে পাখিরাও হারিয়ে যাচ্ছে।’নাগরিক সচেতনতার ওপর জোর দিয়ে শেখ ফরিদুল ইসলাম বলেন, নদী, পাখি ও প্রকৃতি রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর