advertisement
advertisement

জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহার কারখানা পরিদর্শন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
জাপানের রাষ্ট্রদূতের ইয়ামাহার কারখানা পরিদর্শন

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা গত বৃহস্পতিবার গাজীপুরের রাজাবাড়ীতে অবস্থিত ইয়ামাহা বাংলাদেশ কারখানা পরিদর্শন করেন। এ সময় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও মিতসুই অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন

advertisement

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা গত বৃহস্পতিবার গাজীপুরের রাজাবাড়ীতে অবস্থিত ইয়ামাহা বাংলাদেশের কারখানা পরিদর্শন করেন। এ সময় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) ও মিতসুই অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরাও ছিলেন। এসিআই মোটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই পরিদর্শন ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মোটরসের জন্য গুরুত্বপূর্ণ আয়োজন।

এ সময় বাংলাদেশে ইয়ামাহার উৎপাদন সক্ষমতা এবং দেশের মোটরসাইকেল শিল্পের উন্নয়নে প্রতিষ্ঠানটির অবদান তুলে ধরার সুযোগ তৈরি হয়।

প্রতিনিধিদলকে বাংলাদেশে ইয়ামাহার কার্যক্রম, উৎপাদন অবকাঠামো, উৎপাদনপ্রক্রিয়া, গুণগত মান ব্যবস্থাপনা এবং স্থানীয় উৎপাদনে জাপানি প্রযুক্তি ও দক্ষতার প্রয়োগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা কারখানার উৎপাদন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং বাংলাদেশে ইয়ামাহার অগপ্রযাত্রা সম্পর্কে অবগত হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর