advertisement
advertisement

‘ইসলামি শরিয়া’ কোনো ভীতিকর বিষয় নয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
‘ইসলামি শরিয়া’ কোনো ভীতিকর বিষয় নয়

advertisement

বর্তমান বৈশ্বিক রাজনীতি ও পশ্চিমা গণমাধ্যমে যে প্রত্যয়টিকে সবচেয়ে বেশি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, তা হলো ‘ইসলামি শরিয়া’।

নির্দিষ্ট রাজনৈতিক ধারা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় শরিয়াকে প্রায়শই চিত্রিত করা হয় মধ্যযুগীয় কঠোরতা, নারীর অবদমন বা সহিংসতার সমার্থক এক ব্যবস্থা হিসেবে।তুলনামূলক আইন-ইতিহাসে এ ধরনের বিকৃত উপস্থাপনার পূর্ববর্তী দৃষ্টান্তও পাওয়া যায়—যেমন ঊনবিংশ শতাব্দীর ইউরোপে ইহুদি ধর্মীয় বিধান ‘হালাখা’কেও অনুরূপভাবে সন্দেহ ও আতঙ্কের চোখে দেখা হয়েছিল।ঐতিহাসিক সূত্র, ধ্রুপদি ইসলামি আইনদর্শন (উসুলুল ফিকহ) এবং কোরআন-হাদিসের মূল পাঠ পর্যালোচনা করলে দেখা যায়—মুসলিম আইনবিদদের ঐতিহ্যগত ব্যাখ্যায় শরিয়াকে নিরাপত্তা, ন্যায়বিচার ও কল্যাণমুখী একটি ব্যাপক নৈতিক-আইনি কাঠামো হিসেবে উপস্থাপন করা হয়েছে।হার্ভার্ড ল স্কুলের ইসলামিক লিগ্যাল স্টাডিজ প্রোগ্রামের পরিচালক ড. ইনতিসার রাব্ব ও অধ্যাপক নোয়াহ ফেল্ডম্যানের মতো সমসাময়িক গবেষকরাও তাঁদের রচনায় উল্লেখ করেছেন যে ঐতিহাসিক প্রেক্ষাপটে ইসলামি আইনব্যবস্থা তার সমকালীন বিশ্বের তুলনায় যথেষ্ট কাঠামোবদ্ধ ও ভারসাম্যমূলক একটি আইনি ঐতিহ্য ছিল।

(নোয়াহ ফেল্ডম্যান, দ্য ফল অ্যান্ড রাইজ অব দ্য ইসলামিক স্টেট, প্রিন্সটন: প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেস, ২০০৮) ভাষাতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ‘শরিয়া’ শব্দের আভিধানিক অর্থ, মরুভূমিতে প্রবাহিত স্বচ্ছ পা...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর