advertisement
advertisement

কমছে মানুষের চিন্তার ক্ষমতা, চ্যাটজিপিটি ব্যবহারে নতুন সতর্কতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ৭:০০ অপরাহ্ণ
কমছে মানুষের চিন্তার ক্ষমতা, চ্যাটজিপিটি ব্যবহারে নতুন সতর্কতা

নতুন বছরে ফোন ব্যবহারে সচেতন হওয়া জরুরি

advertisement

চ্যাটজিপিটি কি মানুষের স্বাধীন চিন্তাশক্তি কমিয়ে দিচ্ছে? যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) মিডিয়া ল্যাবের নতুন এক গবেষণায় এ বিষয়ে চিন্তার মতো তথ্য দিয়েছে।গবেষকেরা বোস্টন এলাকার ১৮ থেকে ৩৯ বছর বয়সী ৫৪ জনকে তিনটি দলে ভাগ করেন। তাঁদের এসএটি পরীক্ষার মতো প্রবন্ধ লিখতে দেওয়া হয়। প্রথম দল চ্যাটজিপিটি, দ্বিতীয় দল গুগল সার্চ আর তৃতীয় দল কোনো প্রযুক্তি ছাড়া কেবল নিজের বুদ্ধিতে লেখা শেষ করে।

লেখকদের মস্তিষ্কের ৩২টি এলাকার কার্যক্রম পর্যবেক্ষণ করতে ব্যবহার করা হয় বিশেষ ইইজি যন্ত্র।ফলাফলে দেখা যায়, চ্যাটজিপিটি ব্যবহারকারীদের মস্তিষ্কের কার্যকারিতা সবচেয়ে কম ছিল। ভাষা ও লেখার দক্ষতায় তাঁরা সবার থেকে পিছিয়ে। কয়েক মাস ধরে চলা এ গবেষণায় দেখা যায়, প্রতিবার নতুন লেখার সময় চ্যাটজিপিটি ব্যবহারকারীরা ক্রমেই অলস হয়ে পড়ছিলেন।

শেষ দিকে অনেকে নিজে না ভেবে কেবল কপি-পেস্ট করে কাজ চালাচ্ছিলেন।গবেষকদের ধারণা, এ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে শেখার ক্ষমতা কমে যেতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর