বহুদিন পর তাঁদের জেফার-রাফসানের বিয়েতে একসঙ্গে দেখে উচ্ছসিত ছিলেন সবাই
কিউট কাপল হিসেবে সকলের নজর কাড়েন তাঁরা। কিন্তু আজ নিজেদের সামাজিক মাধ্যমে দুজনার দুটি পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শাহতাজ ও প্রিতম দুজনেই।দশ বছর আগে একসঙ্গে জীবনের পথে হাঁটা শুরু করেছিলেন তাঁরা। এরপর ২০২২ সালে চা–বাগানে ঘেরা শ্রীমঙ্গলের মনোরম পরিবেশে মালাবদল করেছিলেন সংগীত পরিচালক ও জনপ্রিয় গায়ক প্রিতম হাসান আর মডেল ও অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। এরপর থেকেই কিউট কাপল হিসেবে সকলের নজর কাড়েন তাঁরা।
কিন্তু আজ নিজের সামাজিক মাধ্যমে দুজনার দুটি পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন শাহতাজ ও প্রিতম দুজনেই। বিরোধহীন ও শান্তিপূর্ণ এই বিচ্ছেদের বার্তার চুম্বকাংশ রইল এখানে। 'প্রিতম ও আমি ১০ বছর একসঙ্গে থাকার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।' 'একসঙ্গে কাটানো সুন্দর স্মৃতিগুলোর জন্য আমরা কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল।
তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি, আলাদা পথেই আমাদের দুজনের জন্য ভালো থাকা সম্ভব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।