লুইজ ইনাসিও লুলা দা সিলভা (বাঁয়ে) ও ফ্লাভিও বলসোনারো
ব্রাজিলের রাজনীতিতে চার বছর আগেকার নাটকীয় সেই নির্বাচনের স্মৃতি আজও তাজা। ওই নির্বাচনে ফ্লাভিও বলসোনারোর বাবা জইর বলসোনারোকে মাত্র ১ দশমিক ৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে হারিয়েছিলেন বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
নির্বাচনের পর বলসোনারোর সমর্থকেরা কংগ্রেস ভবনে তাণ্ডব চালিয়েছিলেন, যা দেশটির জাতীয় জীবনে গভীর প্রভাব ফেলেছে।এবার বর্তমান প্রেসিডেন্ট লুলার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন সাবেক প্রেসিডেন্টের ছেলে, কট্টর ডানপন্থী ফ্লাভিও বলসোনারো।ব্যালটে না থেকেও আছেন বলসোনারোসাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো ২০২২ সালের নির্বাচনে লুলার কাছে হেরে যাওয়ার পর অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
৭১ বছর বয়সী বলসোনারো নির্বাচনে প্রার্থী হওয়ারও অযোগ্য।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।