advertisement
advertisement

কিশোরের হাতে ৬৫০ টাকার শখের চাকু, জন্মদিনের রাতেই রিকশাচালককে হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১:২৫ পূর্বাহ্ণ
কিশোরের হাতে ৬৫০ টাকার শখের চাকু, জন্মদিনের রাতেই রিকশাচালককে হত্যা

কিশোরের চাকুর আঘাতে নিহত রিকশাচালক ইমন সর্দার। বুধবার ভোররাতে গাবতলীর আল্লাহর দান হোটেলে ঢুকছিলেন তিনি

advertisement

ফুটপাত থেকে ৬৫০ টাকায় চাকুটি কিনেছিল ১৬ বছরের কিশোরটি। শখের জিনিসটি পেয়ে এতটাই উচ্ছ্বসিত হয়েছিল যে বন্ধুদের ডেকে ডেকে দেখিয়েছিল। কয়েক দিন পর তার জন্মদিনের রাতে সেই চাকুই কেড়ে নিল এক রিকশাচালকের প্রাণ।এর আগে ওই কিশোরের কোনো অপরাধে জড়ানোর তথ্য পাওয়া যায়নি। সঙ্গে থাকা তার দুই বন্ধুরও এমন কোনো অতীত পায়নি পুলিশ।

তারপরও একটি রাতের কয়েক ঘণ্টার ঘটনাপ্রবাহে তিন কিশোরের জীবন জড়িয়ে গেল একটি হত্যা মামলায়।শুরুটা জন্মদিনের পার্টি দিয়ে। এরপর প্রথমবার মদ পান, গভীর রাতে বন্ধুদের নিয়ে ঘোরাঘুরি, এক রিকশাচালকের সঙ্গে সামান্য বাগ্‌বিতণ্ডা, আরেক বন্ধুর উসকানি, একটি থাপ্পড় এবং সবশেষে শখ করে কেনা চাকুর একটি আঘাত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তদন্তে এমন ঘটনাপ্রবাহই উঠে এসেছে।গত বুধবার ভোররাতে রাজধানীর দারুসসালামের গাবতলী এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর