advertisement
advertisement

তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ণ
তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই

‘ডিএনসিসি কাপ ২০২৬’-এর উদ্বোধন, লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে বিভিন্ন দলের জার্সি পরে মঞ্চে অংশগ্রহণকারীরা। বনানী, ঢাকা। ২৩ নভেম্বর ২০২৬

advertisement

তরুণসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মনে করেন সরকারের মন্ত্রী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, খেলাধুলাকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবে নয়, পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবেও প্রতিষ্ঠা করতে হবে।

এ জন্য খেলার মাঠ দখলমুক্ত করা, ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার ওপর গুরুত্ব দেন তাঁরা।সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে ‘ডিএনসিসি কাপ ২০২৬’-এর উদ্বোধন, লোগো ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নগর উন্নয়ন শুধু রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; নগরবাসীর সুস্থতা ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাও প্রকৃত উন্নয়নের অংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর