আগুন
রাজধানীর লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।লালবাগ ফায়ার সার্ভিসের সদস্য এনামুল হক বলেন, ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পেয়ে তাঁরা সেখানে যান।
আগুন নেভানোর সময় তাঁদের দুই কর্মী আহত হন। পরে রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুই ফায়ারকর্মীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।