advertisement
advertisement

চাকরি-ইন্টার্নশিপের সুযোগ, স্টামফোর্ডে ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ণ
চাকরি-ইন্টার্নশিপের সুযোগ, স্টামফোর্ডে ক্যারিয়ার এক্সপো ২০২৬ অনুষ্ঠিত

advertisement

হাতে জীবনবৃত্তান্ত, চোখে নতুন কর্মজীবনের স্বপ্ন। সকাল থেকেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যাম্পাসে ছিল তরুণদের প্রাণচাঞ্চল্য।

দেশের বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি যোগাযোগ, চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ এবং ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা—সবকিছু মিলিয়ে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘ক্যারিয়ার এক্সপো ২০২৬’।গতকাল শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী এ আয়োজনে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টারের (CCPC) উদ্যোগে এবং জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা হেরিট্যাজ ও জেসিআই ঢাকা ইমপ্যাক্ট সহযোগিতা করেছে।ক্যারিয়ার এক্সপোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ফারাহনাজ ফিরোজ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরিফ নাফে আস-সাবের।আয়োজকদের ভাষ্য, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে।

সকাল থেকেই শিক্ষার্থীরা নিজেদের জীবনবৃত্তান্ত নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে ভিড় করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর