advertisement
advertisement

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ১৭০ জন আটক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১:৩৭ অপরাহ্ণ
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযান, ১৭০ জন আটক

হাতিয়ায় আটক কয়েকজন। গতকাল রাতে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রে

advertisement

হাতিয়ায় আটক কয়েকজন। গতকাল রাতে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রেনোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭০ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে মুচলেকা নিয়ে ১৫২ জনকে তাঁদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

গতকাল শনিবার বিকেল থেকে আজ রোববার সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।পুলিশ জানায়, অভিযানে সুধারাম মডেল থানা এলাকা থেকে ৪ জন, কোম্পানীগঞ্জে ১৭ জন, বেগমগঞ্জে ৩২ জন, সেনবাগে ৩ জন, চরজব্বারে ৩২ জন, সোনাইমুড়ীতে ১৮ জন, হাতিয়ায় ৪৯ জন, চাটখিলে ৬ জন এবং কবিরহাট থানা এলাকা থেকে ৯ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ১৮ জনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে।

তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কিশোর অপরাধ দমনের উদ্দেশে পুলিশ সুপারের নির্দেশে এই বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর