advertisement
advertisement

শেষ হলো উপস্থাপনাবিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
শেষ হলো উপস্থাপনাবিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা

কর্মশালার প্রশিক্ষক হিসেবে ছিলেন (বাঁ থেকে) ফারাবী হাফিজ, শুভাশিস ভৌমিক, মৌসুমী আহমেদ লোপা, ফাহিম রহমান, মৌসুমী মৌ ও সামির আহমেদ।

advertisement

মূল্যায়ন পরীক্ষায় নির্বাচিতদের নিয়ে ১০ অক্টোবর রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত হবে দিনব্যাপী বিশেষ কর্মশালা।কেউ হতে চান সংবাদ উপস্থাপক, কেউ স্বপ্ন দেখেন ক্যামেরার সামনে নিজের গল্প বলার। কারও আগ্রহ পডকাস্টে, আবার কেউ অনুষ্ঠান উপস্থাপনার দক্ষতা বাড়াতে চান। উপস্থাপনার নানা ক্ষেত্র নিয়ে আগ্রহী, এমন প্রায় ৩০০ মানুষের অংশগ্রহণে অনলাইনে মাসব্যাপী অনুষ্ঠিত হলো উপস্থাপনাবিষয়ক বিশেষ কর্মশালা।

যৌথভাবে এটির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা ও অল ব্রডকাস্টার্স কমিউনিটি (এবিসি)।‘প্রেজেন্টেশন অ্যান্ড বিয়ন্ড’ শিরোনামের এই কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা যুক্ত হন। জুম অ্যাপের মাধ্যমে গত সেপ্টেম্বর মাসের চার বুধবার অনুষ্ঠিত হয় চারটি সেশন। প্রতিটি সেশন শুরু হয় রাত ৮টায়।৯ সেপ্টেম্বর প্রথম সেশনে ছিল ‘সংবাদ উপস্থাপনা’ বিষয়। এতে প্রশিক্ষণ দেন স্টার নিউজের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ।

সংবাদ পাঠের ধরন, উপস্থাপকের প্রস্তুতি ও ক্যামেরার সামনে নিজেকে উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন তিনি।১৬ সেপ্টেম্বর দ্বিতীয় সেশনের বিষয় ছিল ‘ভ্লগিং ও উপস্থাপনা’।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর