মো. খুরশীদ আলম
মো. খুরশীদ আলম আমাদের কৈশোরকে রঙিন ও আনন্দময় করে তুলেছিলেন একটার পর একটা জনপ্রিয় গান দিয়ে। সত্তরের দশক ও আশির দশকের প্রথম ভাগে ঢাকার বাইরে টেলিভিশনের তরঙ্গ পৌঁছায়নি। রেডিওই ছিল সবার সারা দিনের সঙ্গী। খবরের জন্য রাত পৌনে আটটায় বিবিসি বাংলা আর বিনোদনের জন্য বেতার। গরমের ছুটিতে আমগাছের নিচে মাদুর পেতে বসে শুনছি গানের ডালি, অনুরোধের আসর, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার।
রেডিওতে খুরশীদ আলমের কণ্ঠে ‘মা গো মা, ওগো মা, আমারে বানাইলা তুই দিওয়ানা’ বাজতই বাজত। জিঘাংসা ছবির গান, ‘পাখির বাসার মতো দুটি চোখ তোমার, ঠিক যেন নাটোরের বনলতা সেন’ শুনে অভিভূত হয়ে যেতাম। তাঁর অগণিত গান মানুষের ঠোঁটে ঠোঁটে আর হৃদয়ে হৃদয়ে বাজত। সেই মানুষটা এখনো প্রাণবন্ত, হাসিখুশি, সদালাপী।
আলাপের ফাঁকে যখন গান ধরেন, মনে হয়, কীভাবে পারেন ৮০ পেরিয়ে ৮১-তে এসে এত সুন্দর করে গাইতে!ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো সাক্ষাৎকার সিরিজের অংশ হিসেবে খুরশীদ আলমের ভিডিও সাক্ষাৎকার নেওয়া ছিল এক আনন্দের অভিজ্ঞতা।২০২৬ সালের ১ আগস্ট খুরশীদ আলমের ৮০ বছর পূর্ণ হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।