advertisement
advertisement

ধনীদের কাছে জাঁকজমক নয়, এখন নিজের মতো সময় কাটানোই ভ্রমণের বিলাসিতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
ধনীদের কাছে জাঁকজমক নয়, এখন নিজের মতো সময় কাটানোই ভ্রমণের বিলাসিতা

ভ্রমণে গিয়ে মানুষ এখন এরকম অভিজ্ঞতা নিতে চান।

advertisement

বিলাসভ্রমণের ধরন বদলে যাচ্ছে। বিলাসভ্রমণকারীদের চাহিদায় যেমন বৈচিত্র্য আসছে, তেমনি তাঁদের এককথায় সংজ্ঞায়িত করা কঠিন হয়ে পড়ছে। তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিজের পছন্দে প্রাধান্য দেওয়া। বাস্তবতা হচ্ছে, বিলাস ভ্রমণের ধারণা এখন আর শুধু নামী হোটেল, দামি সাজসজ্জা বা জাঁকজমকের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন ভ্রমণকারীরা নিজেদের পছন্দ ও স্বাধীনতায় বেশি গুরুত্ব দিচ্ছেন।

বাড়তি আয়োজন নয়, বরং তাঁরা খুঁজছেন গভীর ও অর্থবহ অভিজ্ঞতা। যেমন, স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়া, স্থানীয় মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশা ও প্রচলিত পর্যটনকেন্দ্রের বাইরে গিয়ে নতুন কিছু আবিষ্কার করা। খবর ফোর্বস ম্যাগাজিনের। সে কারণে হোটেলের ভূমিকাও বদলে যাচ্ছে। শুধু ভালো ঘর বা উন্নত সেবা দিলেই হচ্ছে না। সেই সঙ্গে ভ্রমণের মূল উদ্দেশ্যের সঙ্গে হোটেলকে যুক্ত হতে হচ্ছে।

যেমন, কোনো অনুষ্ঠানে যোগ দিতে আসা মানুষ এবং অসুস্থতা কাটানো বা শরীর-মন ভালো রাখার জন্য ভ্রমণ করতে আসা মানুষের লক্ষ্য পূরণেও হোটেলগুলোকে বাড়তি ব্যবস্থা নিতে হচ্ছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর