advertisement
advertisement

আর্জেন্টিনা কতবার ৭ গোল করেছে, কোন মাসে ৭ গোল বেশি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
আর্জেন্টিনা কতবার ৭ গোল করেছে, কোন মাসে ৭ গোল বেশি

বুরকিনা ফাসোর জালে ৭ গোলের পর ম্যাচ শেষে ক্যামেরার সামনে আর্জেন্টিনা দলের কয়েক তারকা ফুটবলার। আজ মনুমেন্তাল স্টেডিয়াম

advertisement

প্রতিপক্ষ যত দুর্বলই হোক, ৭ গোল প্রতিদিন করা যায় না। বুরকিনা ফাসোর জালে আর্জেন্টিনাও যেমন ৭ গোলের দেখা পেল প্রায় তিন বছর পর।বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আজ প্রীতি ম্যাচে আফ্রিকান এ দলটিকে ৭-০ গোলে বিধ্বস্ত করে লিওনেল স্কালোনির দল। বুরকিনা ফাসো মূল জাতীয় দলের সবাইকে খেলাতে না পারলেও আর্জেন্টিনা নিজেদের খেলাই খেলেছে।

সর্বশেষ ২০২৩ সালের ২৮ মার্চ প্রীতি ম্যাচে কুরাসাওয়ের বিপক্ষে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা।আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনি-যুগে এ দুটোই সবচেয়ে বড় ব্যবধানের জয়। তবে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটি সবচেয়ে বড় জয় নয়।আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় জয় এসেছে ৮৪ বছর আগে। ১৯৪২ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে জিতেছিল ১২-০ গোলে। সেই ম্যাচে আর্জেন্টাইন কিংবদন্তি হোসে ম্যানুয়েল মোরেনো একাই করেছিলেন ৫ গোল।

প্রতিভায় পেলে, ডি স্টেফানোর মর্যাদায় ওঠা মোরেনো সেদিন কোপা আমেরিকার ইতিহাসে ৫০০তম গোলটিও করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর