advertisement
advertisement

বারবিকিউ পার্টিতে অ্যালকোহল–মিশ্রিত পানীয় ‘ঝাক্কাস’ পান, এক যুবকের মৃত্যু, চারজন হাসপাতালে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১:৩৩ অপরাহ্ণ
বারবিকিউ পার্টিতে অ্যালকোহল–মিশ্রিত পানীয় ‘ঝাক্কাস’ পান, এক যুবকের মৃত্যু, চারজন হাসপাতালে

লাশ

advertisement

বিদেশ থেকে ফিরে বন্ধুদের নিয়ে নোয়াখালীর একটি বাগানে বারবিকিউ পার্টি দিয়েছিলেন এক তরুণ। সেখানে স্থানীয়ভাবে ‘ঝাক্কাস’ নামে পরিচিত অ্যালকোহল–জাতীয় পানীয় পান করেন তাঁরা। পানীয় পানের পরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে পার্টির আয়োজক তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর তাঁর চার বন্ধু গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি হন হাসপাতালে।

আশঙ্কাজনক অবস্থায় চারজনকেই ঢাকায় নেওয়া হয়েছে।গতকাল শনিবার রাতে নোয়াখালীর সদর উপজেলার কাদিরহানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিহত তরুণ সম্প্রতি বিদেশ থেকে ফিরেছিলেন। বন্ধুদের নিয়ে একটি বাগানে বারবিকিউ পার্টির আয়োজন করেন তিনি।

সেখানে মদের সঙ্গে বিভিন্ন উপকরণ মিশিয়ে ‘ঝাক্কাস’ নামের একধরনের অ্যালকোহল যুক্ত পানীয় তৈরি করে সেবন করেন তাঁরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর