ভাইরাসের প্রতীকী ছবি
প্রশান্ত মহাসাগরের তলদেশে অবস্থিত ক্লারিওন-ক্লিপারটন ফ্র্যাকচার জোনে নতুন জীববৈচিত্র্যের সন্ধান পাওয়া গেছে। বিশাল এই জীববৈচিত্র্য বিশ্লেষণ করে দেখা গেছে, পলিম্যাটালিক নোডিউলে ভরপুর এই গভীর সমুদ্রাঞ্চলে থাকা প্রায় ৯৯ শতাংশ ভাইরাসই বিজ্ঞানীদের অজানা।
নেচার কমিউনিকেশন্স সাময়িকীতে প্রকাশিত নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে।চীনের বেশ কয়েকটি বৈজ্ঞানিক সংস্থার অর্থায়নে পরিচালিত এ গবেষণায় চংকিং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী বাওয়েন হাউ ও লিলাং ঝাং এবং চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফির বিজ্ঞানী ডং সুং অংশ নেন।
ভবিষ্যতের পরিবেশগত প্রভাব মূল্যায়নের জন্য এই অঞ্চলের মাইক্রোবিয়াল বা অণুজীবীয় বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক ভিত্তি তৈরি করতে ভাইরোম নিয়ে গবেষণা করেন তাঁরা।গবেষণায় দেখা গেছে, পলিম্যাটালিক নোডিউলের তলদেশের পলিমাটিতে প্রাপ্ত ১১ হাজার ৭৪২টি স্বতন্ত্র ভাইরাসের প্রায় সবই নতুন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।