সোলার প্যানেলের নিচে চাষ করা ব্রকলি
একই জমিতে একই সঙ্গে ফসল ফলানো এবং সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে গবেষণা করছেন সুইডেনের একদল গবেষক। সেল রিপোর্টস ফিজিক্যাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত একটি সমীক্ষায় সুইডেনের ম্যালারডালেন বিশ্ববিদ্যালয়ের গবেষক সিলভিয়া মা লু এবং তাঁর দল আংশিক স্বচ্ছ ও ম্যাজেন্টা রঙের সোলার প্যানেলের আদিরূপ বা প্রোটোটাইপ তৈরির তথ্য জানিয়েছেন।
বিশেষ এই প্যানেল উদ্ভিদের প্রয়োজনীয় লাল ও নীল রঙের আলোক তরঙ্গ নিচে পৌঁছাতে সাহায্য করে, পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনেও ভূমিকা রাখে।গবেষকদের তথ্যমতে, উদ্ভিদ মূলত আলোর লাল ও নীল অংশকে কাজে লাগিয়ে শক্তি তৈরি করে। এ ধারণাকে কাজে লাগিয়ে ম্যাজেন্টা রঙের সোলার প্যানেল তৈরি করা হয়েছে, যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় আলো প্রবেশ করতে সহায়তা করার পাশাপাশি বিদ্যুৎ উৎপন্ন করে।
গবেষণায় ব্রকলি চাষের মাধ্যমে এই প্রযুক্তির কার্যকারিতা পরীক্ষা করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।