advertisement
advertisement

পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্টে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের নানা সুযোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৩:৪৮ অপরাহ্ণ
পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্টে উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের নানা সুযোগ

হাতে-কলমে রান্নাও শেখানো হয় ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে

advertisement

ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট খাতে স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও ডিপ্লোমা এবং স্বল্পমেয়াদি বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যাপক সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে এ বিষয়ে চার বছর মেয়াদি বিবিএ ছাড়াও এমবিএ, এমফিল ও পিএইচডি করার ব্যবস্থা রয়েছে, যেখানে বিবিএ সম্পন্ন করতে খরচ আনুমানিক ৪০ থেকে ৬০ হাজার টাকা। পাশাপাশি বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটে হাতে-কলমে রান্না, বেকিং ও টেবিল সার্ভিসসহ বিভিন্ন শর্ট ও ডিপ্লোমা কোর্স করা যায়, যার খরচ ২০ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজেও রয়েছে এ সংক্রান্ত উচ্চশিক্ষার ব্যবস্থা। আইইউবিএটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং বান্দরবান বিশ্ববিদ্যালয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রি প্রদান করা হয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে রয়েছে বিদেশি ভাষা শেখা ও আন্তর্জাতিক ইন্টার্নশিপের সুযোগ। এছাড়া এআইইউবিতে বিবিএ প্রোগ্রামের অধীন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় ঢাকার তেজগাঁও কলেজে চার বছরের স্নাতক কোর্সে পড়ার সুযোগ রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর