advertisement
advertisement

পর্তুগাল যখন মাঠে, রোনালদো তখন সৌদিতে, বিরোধে ঘি ঢাললেন জর্জিনাও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৫:১৪ অপরাহ্ণ
পর্তুগাল যখন মাঠে, রোনালদো তখন সৌদিতে, বিরোধে ঘি ঢাললেন জর্জিনাও

জাতীয় দল ছেড়ে সৌদি আরবের ক্লাবে ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

পতুবরফ গলেনি। বরং পরিস্থিতি বলছে দূরত্বের এই বরফ আর কখনো না–ও গলতে পারে!এবারের ফিফা আন্তর্জাতিক বিরতিতে ‘টক অব দ্য ফুটবল’ হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো বনাম পর্তুগাল কোচ জর্জ জেসুসের মধ্যে চলমান লড়াই। রোনালদো জাতীয় দলের সঙ্গে থেকে এখন আর সেই লড়াইয়েও আগ্রহী নন। পর্তুগালের সংবাদমাধ্যম ‘এ বোয়া’ জানিয়েছে, আজ উয়েফা নেশনস লিগে পর্তুগালের শেষ ম্যাচের দিন (রোববার) সৌদি আরবে ফিরছেন রোনালদো।

নরওয়ের বিপক্ষে স্বাগতিক পর্তুগালের এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ১২টা ৪৫ মিনিটে।সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, মাদ্রিদ থেকে নিজের প্রাইভেট জেটে রিয়াদ উদ্দেশে রওনা দেবেন রোনালদো।

গত বুধবার কোপেনহেগেনে পর্তুগাল দলকে ছেড়ে আসার সময়ও নিজের প্রাইভেট জেট ব্যবহার করেন আল নাসরের এ ফরোয়ার্ড।পর্তুগালের সময় অনুযায়ী ফ্লাইটটি দুপুর ১২টা বেজে ৫০ মিনিটে মাদ্রিদ থেকে ছাড়ার কথা রয়েছে এবং রিয়াদে পৌঁছাবে সন্ধ্যা ৭টা বেজে ৪৪ মিনিটে (পর্তুগালের সময়)।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর