advertisement
advertisement

মাহমুদুল হাসানের সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট, ফলো অনে বরিশাল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ২:০২ অপরাহ্ণ
মাহমুদুল হাসানের সেঞ্চুরি, রুয়েলের ৫ উইকেট, ফলো অনে বরিশাল

প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান

advertisement

২৮তম জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের দ্বিতীয় দিন শেষেই হারের শঙ্কায় বরিশাল। খুলনার বিপক্ষে ফলো অন করছে দলটি। চট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছেন জাতীয় দল থেকে বাদ পড়া ওপেনার মাহমুদুল হাসান।মাহমুদুলের সেঞ্চুরি, অপেক্ষায় সাদিকুরচট্টগ্রামে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদুল হাসান জয়। বাংলাদেশের টেস্ট দল থেকে বাদ পড়া ওপেনার চট্টগ্রামের হয়ে রাজশাহীর বিপক্ষে দ্বিতীয় দিন শেষে অপরাজিত ১০২ রানে।

১৯০ রানের অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে তাঁর সঙ্গী সাদিকুর রহমান অপরাজিত ৮৬ রানে। এর আগে ৬ উইকেটে ২৯০ রান নিয়ে দিন শুরু করা রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয় ৩৬৪ রানে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ৪ উইকেট নিয়েছেন ৯৬ রানে।জুনে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা মাহমুদুলের এটি প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরি।

৮৭ রানের মাথায় এই সংস্করণে ৩ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন ২৩টি টেস্ট খেলা ওপেনার।মিরপুরে বিপদে ঢাকাশেরেবাংলা স্টেডিয়ামে ৬ উইকেটে ২২৯ রান নিয়ে দিন শুরু করা রংপুরের প্রথম ইনিংস থামে ৩৪০ রানে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর