রাজধানীর ধানমন্ডিতে যাত্রা শুরু করেছে আকিজ ইনসাফ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সম্প্রতি রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন আকিজ ইনসাফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ জামিল উদ্দিন ও পরিচালক রেজওয়ানা আফরোজ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কেয়ার অ্যান্ড হ্যাপি এক্সপেরিয়েন্স অ্যাট এভরি স্টেপ’ (প্রতিটি পদক্ষেপে যত্ন ও ইতিবাচক অভিজ্ঞতা) প্রত্যয় নিয়ে ধানমন্ডিতে নতুন এই ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারটি চালু করা হয়েছে।
বিশেষজ্ঞদের চিকিৎসা পরামর্শ, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ে কাজ করবে সেন্টারটি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।