ঘোস্টিংয়ের পর হঠাৎ সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের উপস্থিতি। ফিরে আসার ইঙ্গিত, নাকি নিছক কৌতূহল? ‘অরবিটিং’ নামে পরিচিত এই আচরণে সম্পর্ক শেষ হলেও ডিজিটাল যোগাযোগ পুরোপুরি থামে না। ফলে সোশ্যাল মিডিয়াই অনেক সময় প্রাক্তন সম্পর্ককে আরও জটিল, বিভ্রান্তিকর ও মানসিকভাবে ক্লান্তিকর করে তোলে।ডেটিং অ্যাপে পরিচয়, কয়েকটি ভালো ডেট, নিয়মিত কথা সবকিছু ঠিকঠাকই চলছিল। তারপর হঠাৎ কোনো ব্যাখ্যা ছাড়াই যোগাযোগ বন্ধ।
ফোনে বা মেসেজ নেই, কল নেই, কোনো উত্তরও নেই। এভাবেই শুরু হয় ‘ঘোস্টিং’। কিন্তু কিছুদিন পর দেখা গেল, সেই মানুষটিই আবার নিয়মিত আপনার সোশ্যাল মিডিয়া পোস্ট, স্টোরি বা ছবি দেখছেন। তাহলে কি তিনি ফিরে আসতে চাইছেন?সবসময় এমন নয়। বরং ঘোস্টিংয়ের পর সোশ্যাল মিডিয়ায় এভাবে উপস্থিত থাকা অনেক সময় নতুন করে বিভ্রান্তি তৈরি করতে পারে। সম্পর্কবিষয়ক গবেষণায় এই আচরণকে ‘অরবিটিং’ বলা হয়।
সরাসরি যোগাযোগ বন্ধ রেখেও অনলাইনে অন্য ব্যক্তির জীবনের আশপাশে ঘুরে বেড়ানো।ঘোস্টিং আসলে কী?সহজভাবে বললে, কোনো সম্পর্ক বা যোগাযোগের ক্ষেত্রে হঠাৎ কোনো ব্যাখ্যা না দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়াই ঘোস্টিং।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।