advertisement
advertisement

রোনালদো পর্তুগালের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:১০ অপরাহ্ণ
রোনালদো পর্তুগালের সবচেয়ে বড় প্রতিষ্ঠান: পর্তুগালের অর্থমন্ত্রী

ক্রিস্টিয়ানো রোনালদো

advertisement

কোচের সঙ্গে দ্বন্দ্বে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ নিয়ে শুধু পর্তুগাল নয়, পুরো ফুটবল বিশ্বেই তোলপাড়। এর মধ্যেই পর্তুগালের অর্থমন্ত্রীর কণ্ঠে রোনালদো-স্তুতি। পর্তুগাল কোচ জর্জ জেসুস ও রোনালদোর মধ্যে কে সঠিক, সেই প্রশ্নে কোনো মন্তব্য করতে রাজি হননি দেশটির অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমেইদা। তবে এটা বলেছেন, পর্তুগালের কাছে রোনালদোর গুরুত্ব ফুটবলের গণ্ডি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত।

তাঁর ভাষায়, ‘অনেক মানুষ পর্তুগালকে চেনে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর কারণে।’রোনালদো ও পর্তুগাল: কী আছে শেষেগত সপ্তাহে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে মাঠে নামাননি পর্তুগাল কোচ। এ নিয়ে ক্ষোভের জেরে ডেনমার্কের বিপক্ষে পরের ম্যাচের আগের দিন দলের ক্যাম্প ছাড়েন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী মহাতারকা।আল নাসর তারকার হুট করে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার ঘটনা নিয়ে পর্তুগিজ ফুটবলে আলোড়ন উঠেছে।

কোচ জেসুসের সঙ্গে রোনালদোর সম্পর্কের টানাপোড়েনে জাতীয় দলে তাঁর শেষ সময়টা ঘনিয়ে এল কি না, চলছে এমন আলোচনাও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর