advertisement
advertisement

মাদক সেবনে নিষেধ করায় রিকশাচালককে মাদকসেবী বানিয়ে মব করে হত্যা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:১৫ অপরাহ্ণ
মাদক সেবনে নিষেধ করায় রিকশাচালককে মাদকসেবী বানিয়ে মব করে হত্যা

গ্রেপ্তার দুই কিশোর আজ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়

advertisement

কয়েকজন কিশোরের মাদক সেবন নিয়ে আপত্তি করেছিলেন রিকশাচালক মো. ফয়েজ আহম্মদ (৪৩)। এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হয় তাদের সঙ্গে। এর জের ধরে উল্টো রিকশাচালককে মাদকসেবী অপবাদ দিয়ে মব সৃষ্টি করে পিটিয়ে হত্যা করে কিশোরেরা। গত ১১ জুন রাতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলীয়া মাদ্রাসা এলাকার রাস্তায় সংঘঠিত এই হত্যাকাণ্ডে অংশ নেয় ১০ থেকে ১২ জন কিশোর।

ফয়েজ হত্যা মামলায় গ্রেপ্তার দুই কিশোর আজ রোববার দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের দেওয়া জবানবন্দিতে রিকশাচালক মো. ফয়েজ আহম্মদকে মাদকসেবী সাজিয়ে হত্যার বিষয়টি উঠে আসে।এর আগে গতকাল শনিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুই কিশোরকে গ্রেপ্তার করে। তারা সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। একজনের বয়স ১৬, অন্যজনের ১৭ বছর।

নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিক উল্লাহর কাছে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর