ময়মনসিংহে প্রতারণার মাধ্যমে বাড়ি লিখে নিয়ে বৃদ্ধা মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন। রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে
ময়মনসিংহ নগরের ভাটিকাশর এলাকায় প্রতারণার মাধ্যমে পাঁচতলা বাড়ি নিজের নামে লিখে নেওয়ার পর বৃদ্ধা মাকে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ উঠেছে এক মেয়ের বিরুদ্ধে। বাড়িভাড়া থেকেও তাঁকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ৮০ বছর বয়সী রহিমা খাতুন। আজ রোববার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রহিমা খাতুন এ অভিযোগ করেন। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। স্বামী মারা গেছেন। তাঁর দুই মেয়ে।
সংবাদ সম্মেলনে রহিমা খাতুন বলেন, প্রায় ২৫ বছর আগে তাঁর মেয়ে ফারজানা সুলতানা ও তাঁর স্বামী মিলে প্রতারণার মাধ্যমে বাড়িটি নিজেদের নামে লিখে নেন। এরপর মেয়ের আচরণে পরিবর্তন আসে। বর্তমানে বাড়ির একটি অংশে তিনি থাকেন। অন্য ফ্ল্যাটগুলো ভাড়া দেওয়া হয়েছে। কিন্তু ভাড়ার টাকার বেশির ভাগই মেয়ে নিয়ে যান।
বয়সজনিত নানা রোগে আক্রান্ত হলেও অর্থাভাবে তিনি নিয়মিত ওষুধ কিনতে পারছেন না।মেয়ের কাছে ভরণপোষণ চাইলে খারাপ আচরণ করা হয় এবং তাঁর (রহিমা) পক্ষে কথা বললে অন্যদের হয়রানি করা হয় বলে অভিযোগ করেন রহিমা খাতুন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।