advertisement
advertisement

পিস্তল ঠেকিয়ে নারী শিক্ষককে অপহরণের চেষ্টা, আসামি ছাত্রদল নেতাকে গ্রেপ্তার দাবি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
পিস্তল ঠেকিয়ে নারী শিক্ষককে অপহরণের চেষ্টা, আসামি ছাত্রদল নেতাকে গ্রেপ্তার দাবি

আসামি ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন

advertisement

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে এক নারী শিক্ষককে পিস্তল ঠেকিয়ে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আজ রোববার দুপুরে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

কর্মসূচি থেকে ৪৮ ঘণ্টার মধ্যে আসামি দেলোয়ারকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।গত বৃহস্পতিবার রাতে অপহরণের অভিযোগে দেলোয়ার হোসেনসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে কসবা থানায় একটি মামলা করেন ওই নারী শিক্ষক। দেলোয়ার হোসেন ওরফে জিন্নাহ (৩০) উপজেলার পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।

ওই নারী শিক্ষক (২৬) উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত।আজ দুপুরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন বিদ্যালয়ের সামনের সড়কে জড়ো হন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর