advertisement
advertisement

নিউমুরিং টার্মিনাল নিয়ে চুক্তি বাতিল না হলে সার্বভৌমত্ব খর্ব হবে: রুহিন হোসেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
নিউমুরিং টার্মিনাল নিয়ে চুক্তি বাতিল না হলে সার্বভৌমত্ব খর্ব হবে: রুহিন হোসেন

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে সিপিবির বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন দলের সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। পুরানা পল্টন, ঢাকা। ৪ অক্টোবর ২০২৬

advertisement

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ভার বিদেশি অপারেটরের হাতে দেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)। তিনি বলেছেন, জনমত উপেক্ষা করে এ ধরনের চুক্তি করা হলে দেশের ওপর বিদেশি আধিপত্য বাড়বে এবং তা জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খর্ব করবে।

আজ রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন এ কথা বলেন। সিপিবির পল্টন থানা শাখা এ সমাবেশের আয়োজন করে।১ অক্টোবর চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে একটি খসড়া চুক্তি অনুমোদনের কথা অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ প্রসঙ্গে সমাবেশে রুহিন হোসেন বলেন, চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান।

এখানে দুর্নীতি বা অব্যবস্থাপনা থাকলে তা দূর করার পদক্ষেপ নিতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর