নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান
বাবার একটি চায়ের দোকান। সংসারের খরচ চালিয়ে ছেলের পড়াশোনার জন্য আলাদা করে কোচিং বা টিউশনির ব্যবস্থা করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। তাই নিয়মিত ক্লাস ও পাঠ্যবইয়ের ওপর ভরসা করেই পড়াশোনা চালিয়ে গেছে রিফাত। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়েছে সে। রিফাত বলে, ‘কোচিং বা টিউশন পড়তে পারিনি। স্কুলের ক্লাসে মনোযোগ দিয়ে, আর পাঠ্যবই পড়ে প্রস্তুতি নিয়েছি।
ভবিষ্যতে একজন প্রকৌশলী হয়ে বাবার কষ্ট কমাতে চাই।’রিফাতের মতো নানা প্রতিকূলতা পেরিয়ে সাফল্য পাওয়া শিক্ষার্থীদের নিয়ে গত ২২ সেপ্টেম্বর নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় শিখো–প্রথম আলো জিপিএ–৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা।
নোয়াখালী বন্ধুসভার সহযোগিতায় এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ–৫ পাওয়া ৮০০–এর বেশি শিক্ষার্থী অংশ নেয়।জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল আয়োজন শুরু হয়।বৃষ্টিভেজা সকালে শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণে মুখর হয়ে ওঠে শিল্পকলা একাডেমি চত্বর।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।