advertisement
advertisement

এনবিআরের কর–সংশ্লিষ্টদের পরিবারেরও সম্পদের হিসাব বিবরণী ঘোষণার সুপারিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
এনবিআরের কর–সংশ্লিষ্টদের পরিবারেরও সম্পদের হিসাব বিবরণী ঘোষণার সুপারিশ

জাতীয় সংসদ

advertisement

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর–সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের হিসাব ও সম্পদের বিবরণী ঘোষণার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটি বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নিতে বলেছে।গত ২৩ আগস্ট অনুষ্ঠিত অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ওই সুপারিশ করা হয়।

সেদিনের বৈঠকের কার্যবিবরণীতে এ সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে। আজ রোববার অনুষ্ঠিত কমিটির বৈঠকে কার্যবিবরণীটি অনুমোদন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।২৩ আগস্টের বৈঠকে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রম, কর-জিডিপি অনুপাত, এনবিআরের সাংগঠনিক কাঠামো ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছিল।

কার্যবিবরণী সূত্রে জানা যায়, ওই বৈঠকে কমিটির সদস্য মো. সাইফুল আলম এনবিআরের চেয়ারম্যান, কর–সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারী এবং পরিবারের সদস্যদের সম্পদের হিসাব ও সম্পদ বিবরণী ঘোষণার বিষয়টি আলোচনায় আনেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর