advertisement
advertisement

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মুখের কথায় পাঠানো যাবে জরুরি বিপদ বার্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে মুখের কথায় পাঠানো যাবে জরুরি বিপদ বার্তা

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে বিপদ বার্তা পাঠানোর নতুন সুবিধা চালু করতে পারে গুগল

advertisement

বিপদে পড়লে বা যেকোনো জরুরি মুহূর্তে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ইমার্জেন্সি এসওএসের সুবিধা কাজে লাগিয়ে বন্ধু, পরিবার বা বিশ্বস্ত ব্যক্তিদের কাছে নিজের অবস্থানের তথ্য, আশপাশের ভিডিও ধারণ ও জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানের কাছে বার্তা বা সংকেত পাঠানো যায়। তবে জরুরি মুহূর্তে হাতের কাছে ফোন না থাকলে বা ফোনের বোতাম চাপতে না পারলে বিপদে পড়া ব্যক্তির পক্ষে সহায়তা চাওয়া কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে ফোন স্পর্শ না করেই জরুরি সহায়তা চাওয়ার সুবিধা আনতে কাজ করছে গুগল। নতুন এই সুবিধা চালু হলে কণ্ঠস্বরের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোনের ইমার্জেন্সি এসওএস ব্যবস্থা সক্রিয় করা যাবে বলে ধারণা করা হচ্ছে।প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটির প্রতিবেদন অনুযায়ী, গুগলের পারসোনাল সেফটি অ্যাপের কোডে নতুন এই সুবিধার সম্ভাব্য কার্যকারিতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এ বিষয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

অ্যাপের কোডে পাওয়া একটি অ্যানিমেশন থেকে ধারণা করা হচ্ছে, পরপর তিনবার ‘হেল্প’ বললে ফোনে জরুরি সহায়তা চালুর প্রক্রিয়া শুরু হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর