advertisement
advertisement

স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসা কিনতে আগ্রহী দেশের ৬ ব্যাংক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
স্ট্যান্ডার্ড চার্টার্ডের ব্যবসা কিনতে আগ্রহী দেশের ৬ ব্যাংক

advertisement

* যেসব ব্যাংক আগ্রহী—ব্র্যাক, সিটি, পূবালী, মিউচুয়াল ট্রাস্ট, ঢাকা ও ডাচ্–বাংলা ব্যাংক।* স্ট্যানচার্টের রিটেইল ব্যবসার আওতায় আমানত রয়েছে ১৬ হাজার কোটি টাকা।* ঋণের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা।বাংলাদেশের ভোক্তা ব্যাংকিং (রিটেইল) ব্যবসা বিক্রি করে দেবে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। সংক্ষেপে ব্যাংকটি এসসিবি ও স্ট্যানচার্ট হিসেবে পরিচিত।

ব্যাংকটি তাদের ব্যক্তিগত পর্যায়ের ঋণ ও শাখা কার্যক্রম, ইসলামি ব্যাংকিং ও ক্রেডিট কার্ড সেবাসহ রিটেইল ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত ব্যবসা বিক্রি করে দেওয়ার উদ্যোগ নিয়েছে। বাংলাদেশে ১২০ বছর ধরে কার্যক্রম চালানো এই ব্যাংকের রিটেইল ব্যবসা কিনতে শুরুতে আগ্রহ দেখিয়েছিল দেশের বেসরকারি খাতের শীর্ষস্থানীয় ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক।

এখন নতুন করে স্ট্যানচার্টের ব্যবসা কিনতে আগ্রহী পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ঢাকা ব্যাংক ও ডাচ্–বাংলা ব্যাংক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর