advertisement
advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে লাফ দিয়ে পড়ে শিক্ষার্থী আহত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে লাফ দিয়ে পড়ে শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল

advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের বহুতল সন্তোষ ভবন থেকে লাফ দিয়ে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন।গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন।ঘটনার বিষয়ে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ভবনের নবম তলা থেকে লাফ দিয়েছিলেন।

শিক্ষার্থী পুরোপুরি সুস্থ হলে ঘটনার বিস্তারিত জানা যাবে।জগন্নাথ হল সংসদের সহসভাপতি (ভিপি) পল্লব চন্দ্র বর্মণ বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, আহত শিক্ষার্থীর আঘাত গুরুতর নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর