এক ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়
জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করতে বাড়ির বাইরে এসেছিলেন কন্নড় অভিনেত্রী রচিতা রাম। হাসিমুখে ছবি তুলছিলেন। এর মধ্যেই এক ভক্তের আচরণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। সেলফি তোলার পর ওই ব্যক্তি রচিতা রামের গাল টেনে দেন। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।রচিতা রাম৩ অক্টোবর ৩৫তম জন্মদিন উদ্যাপন করেন রচিতা রাম। এদিন বেঙ্গালুরুর বাড়ির বাইরে জড়ো হন তাঁর ভক্তরা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রচিতা রামের সঙ্গে সেলফি তুলছেন। ছবি তোলার পর চলে যাওয়ার সময় হঠাৎ তাঁর গাল টেনে দেন ওই ব্যক্তি। আচমকা এমন ঘটনায় কিছুটা চমকে যান অভিনেত্রী। তবে দ্রুত নিজেকে সামলে নেন।
এরপরও ভক্তদের সঙ্গে ছবি তোলা চালিয়ে যান তিনি।নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের অভিযোগ, দক্ষিণি সিনেমা নিয়ে তুমুল বিতর্করচিতা রামভক্তের আচরণ নিয়ে প্রশ্নভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ওই ভক্তের আচরণের সমালোচনা করেছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।