জ্বালানি তেল
মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বৃদ্ধি এবং জি–৭ দেশগুলো জরুরি মজুত থেকে তেল ছাড়ার সিদ্ধান্ত নেওয়ায় আজ সোমবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে উপসাগরীয় অঞ্চলের তেল অবকাঠামোয় আরও হামলার আশঙ্কা আছে। তবে এর মধ্যেও বাড়তি সরবরাহের কারণে সেই চাপ কিছুটা কমেছে।আজ সকালে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৬৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৫ শতাংশ কমে ১০১ দশমিক ৫৯ ডলারে নেমে আসে।
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৯৫ সেন্ট বা ১ দশমিক ৩ শতাংশ। প্রতি ব্যারেলের দাম ৯০ দশমিক ১২ ডলার।গত সপ্তাহে ব্রেন্টের দাম যে পরিমাণ বেড়েছিল, তার সিংহভাগই সপ্তাহের শেষভাগে কমে যায়। ডব্লিউটিআইয়ের দাম কমে ১ দশমিক ৬ শতাংশ।গত শুক্রবার জি–৭–ভুক্ত দেশগুলো জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও অপরিশোধিত তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়।
একই সঙ্গে জ্বালানি রপ্তানিতে নতুন বিধিনিষেধ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।