জামিলুর রেজা চৌধুরী স্যারের সঙ্গে
জামিলুর রেজা চৌধুরী স্যারের প্রতি মুগ্ধতা তৈরি হয় স্যারের ক্লাসে।বুয়েটে স্যার আমাদের পড়াতেন স্ট্রাকচার আর ট্রাস। ইঞ্জিনিয়ারিং আমার ভালো লাগত না। আমি ক্লাসের শেষ বেঞ্চে বসে ছবি আঁকতাম। আমার দীর্ঘ কবিতা খোলা চিঠি সুন্দরের কাছের অনেক লাইন ওই ক্লাসে বসেই লেখা। ইংরেজি, অর্থনীতি, সমাজবিজ্ঞানে ভালো নম্বর পেতাম। যেখানে মুখস্থ করতে হতো, সেখানে খারাপ করতাম। সেন্ট্রয়েড বের করার ফর্মুলা মনে থাকত না।
তবে ফর্মুলা কীভাবে বের করতে হয়, সেটা জানা ছিল। তাই পরীক্ষার খাতায় অঙ্ক না করে ফর্মুলা বের করার চেষ্টা করতাম। অঙ্কে ভালো করতে হলে প্রচুর অনুশীলন লাগে। অনুশীলন করার ছেলে তো আমি নই।তবু স্যারের পরীক্ষায় চল্লিশের মধ্যে উনচল্লিশ পেলাম। কারণটা এখন বলতে পারি। স্যার পড়াতেন খুব পরিষ্কারভাবে। প্রথম দশ মিনিটে বলতেন, গত ক্লাসে আমরা কী শিখেছি। পরের কুড়ি মিনিটে নতুন পড়া পড়াতেন।
শেষ দশ মিনিটে আবার বলে দিতেন, আর আমাদের প্রশ্ন করতে বলতেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।