advertisement
advertisement

সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৪:০৮ অপরাহ্ণ
সোনাদিয়া থেকে অবৈধ ঘের উচ্ছেদ করবে নৌবাহিনী

চেনা আবাস হারিয়ে কেটে গাছের গুঁড়িতে বসে আছে একটি পানকৌড়ি। ১৬ অক্টোবর সোনাদিয়া দ্বীপের সোনাদিয়া খালের পাশে

advertisement

কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে শ্বাসমূলীয় (ম্যানগ্রোভ) বন কেটে গড়ে তোলা চিংড়িঘের উচ্ছেদ করবে নৌবাহিনী। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো এ–সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। গত ৩ আগস্ট এ প্রস্তাব অনুমোদন করেন তিনি।বন বিশেষজ্ঞরা বলছেন, ম্যানগ্রোভ বনে অসংখ্য ছোট ছোট খালের মধ্য দিয়ে জোয়ার-ভাটা প্রবেশ করে।

এ জোয়ার-ভাটাই বনের বাস্তুতন্ত্রকে পরিপুষ্ট করে বাঁচিয়ে রাখে। এসব খালের মুখে বাঁধ দিলে ম্যানগ্রোভ বন প্রাণহীন হয়ে শুকিয়ে যায়। এ অবস্থায় দখলদাররা বন কেটে চারপাশে বাঁধ দিয়ে চিংড়ি চাষ করে।

ম্যানগ্রোভ বনের সজীবতা ফেরাতে তাই জোয়ার-ভাটার প্রবাহ নিশ্চিত করা জরুরি।‘স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব এমওইএফসিসি, ডিওই অ্যান্ড বিএফডি ফর ন্যাচারাল রিসোর্চ ম্যানেজমেন্ট অ্যান্ড ইমপ্রুভড ক্লাইমেট রেজিলিয়েন্স’ শীর্ষক প্রকল্পের আওতায় নৌবাহিনীকে সম্পৃক্ত করা হচ্ছে।পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা খানম প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী নৌবাহিনীকে সম্পৃক্ত করে সোনাদিয়া দ্বীপে অবৈধ দখল উচ্ছেদে সম্মতি দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর