সুপারি
সুপারি খাওয়ার চল দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মানুষের মধ্যে দীর্ঘদিনের। সাধারণত পান, চুনসহ নানা উপাদানের সঙ্গে সুপারি খাওয়ার চলই বেশি। তবে এই অভ্যাসের ইতিহাস যে এতটা পুরোনো, তা হয়তো অনেকেরই জানা নেই।নতুন এক গবেষণায় ইঙ্গিত মিলেছে, মানুষ সম্ভবত বরফ যুগেই সুপারি খেতনতুন এক গবেষণায় ইঙ্গিত মিলেছে, মানুষ সম্ভবত বরফ যুগেই সুপারি খেত।
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে পাওয়া প্রাচীন মানুষের দাঁতের নমুনা বিশ্লেষণ করে গবেষকেরা ধারণা করছেন, সেখানে মানুষ নিয়মিত সুপারি খেত প্রায় ২৫ হাজার বছর আগেও। গবেষণাটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।দাঁতে মিলল অদ্ভুত দাগ ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসিতে প্রত্নতাত্ত্বিক খননের সময় দুই প্রাপ্তবয়স্ক শিকারি-সংগ্রাহকের কঙ্কাল পাওয়া যায়।
তাঁদের একজনের সময়কাল ২৫ হাজার থেকে ১৬ হাজার বছর আগের, অন্যজনের ৭ হাজার ৬০০ থেকে ৬ হাজার ৩০০ বছর আগের।দুই ব্যক্তির মধ্যে অন্তত ১০ হাজার বছরের ব্যবধান থাকলেও তাঁদের দাঁতে একটি অদ্ভুত মিল ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।