advertisement
advertisement

লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি: ঢাকায় পদায়নে থাকছে না সুপারিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রার বদলি: ঢাকায় পদায়নে থাকছে না সুপারিশ

advertisement

পুলিশের পর এবার সাবরেজিস্ট্রার বদলির ক্ষেত্রেও চালু হতে যাচ্ছে লটারি পদ্ধতি। বদলিপ্রক্রিয়ায় ‘স্বচ্ছতা নিশ্চিত’ করার লক্ষ্যে লটারির মাধ্যমে সাবরেজিস্ট্রারদের বদলির এমন সিদ্ধান্ত নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকায় লটারির মাধ্যমে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশেষ বদলি কার্যক্রম সরাসরি তদারকি করছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি নিজে উপস্থিত থেকে লটারি কার্যক্রম পরিচালনা করবেন বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম।দুই মাসে ক্যাডার হওয়া কঠিন, কিন্তু অসম্ভব নয়এর আগে অন্তর্বর্তী সরকারের সময় পুলিশ বিভাগে লটারির মাধ্যমে রদবদল নিয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছিল।

তবে বদলিপ্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও সুপারিশের সুযোগ বন্ধ করতে সেই লটারি পদ্ধতিকেই এখন সাবরেজিস্ট্রার বদলিতে অনুকরণ করতে যাচ্ছে আইন মন্ত্রণালয়।আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই লটারি অনুষ্ঠিত হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর